Type Here to Get Search Results !

তথ্য কাকে বলে ? উপাত্ত কাকে বলে? (Whatis information? What is data?)

উপাত্ত কাকে বলে? (Whatis information?)

সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাচামাল সমূহকে ডাটা বা উপাত্ত বলে। উপাত্ত শব্দ, সংখ্যা, ছবি, প্রতিক ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। 

আমাদের প্রতিটি কার্যকলাপ উপাত্তের জন্ম দেয়। কোন ঘটনায় বহু উপাত্ত জড়িত থাকে। যেমন আমরা যখন কোন সুপার শপ থেকে পণ্য ক্রয় করি তাহলে রিসিট দেয়া হয়। একটু লক্ষ্য করলেই এতে কিছু উপাত্ত দেখতে পাবাে যেমন: পণ্য ক্রয়ের তারিখ এবং সময়, পণ্যের বিবরণ, দাম ইত্যাদি। এসব উপাত্তকে প্রক্রিয়াকরণ করেই একটি সুনির্দিষ্ট ফলাফল অর্থাৎ এক্ষেত্রে একটি বৈধ রিসিট পাওয়া যায়।

তথ্য কাকে বলে? (What is data?)

কোন বিশেষ প্রেক্ষিতে ডাটাকে অর্থবহ করাই হল তথ্য বা ইনফরমেশন। ডাটা হল কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট যা অর্থবহ বা কার্যকর নয়। আর তথ্য হল কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানাে উপাত্ত যা সহজবােধ্য, অর্থবহ, কার্যকর এবং ব্যবহার উপযােগী। উপাত্ত + প্রেক্ষিত + অর্থ = তথ্য। 


তথ্য ও যােগাযােগ প্রযুক্তি 


তথ্য প্রযুক্তি 

আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। সাধারণভাবে তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়ােগ করার প্রযুক্তিকে বুঝায়। একে ইনফরমেশন টেকনােলজি বা আইটি বলা হয়ে থাকে।

টেলিযােগাযােগ, স্যাটেলাইট যােগাযােগ, অডিও ভিডিও সম্প্রচার, ডাটাবেস ব্যবস্থাপনা, সফ্টওয়্যার উন্নয়ন, নেটওয়ার্ক, মুদ্রণ প্রযুক্তি, বিনােদন প্রযুক্তি, শিক্ষণপ্রশিক্ষণ ব্যবস্থা, তথ্য ভান্ডার সবগুলােকে তথ্য প্রযুক্তি বলা যেতে পারে। এক কথায় কম্পিউটার এবং টেলিযােগাযােগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রিকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়ােগ ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। 

যােগাযােগ প্রযুক্তি 

কম্পিউটার কিংবা অন্য কোন যন্ত্রের মাধ্যমে ডাটাকে একস্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ডাটা কমিউনিকেশন। কাজেই কমিউনিকেশন বা যােগাযােগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একস্থান (উৎস) হতে অন্যস্থানে (গন্তব্য) নির্ভরযােগ্যভাবে ডাটা বা উপাত্ত আদান-প্রদান সম্ভব। ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যােগাযােগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনােলজি (Communication Techology) বলে। 


তথ্য ও যােগাযােগ প্রযুক্তি 

তথ্য প্রযুক্তির সাথে যােগাযােগ মাধ্যমের রয়েছে নিবিড় সম্পর্ক। বর্তমানে তথ্য প্রযুক্তি ও যােগাযােগ প্রযুক্তিকে একত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি (Information and Communication Technology-ICT) বলা হয়। কম্পিউটার বা অন্য কোন | ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে অন্যত্র নির্ভরযােগ্য ভাবে আদান-প্রদান করাকে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বলে। তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষ ও তাদের কার্যক্রমকে বহুগুণে গতিশীল ও কার্যকর করে তুলেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.