Type Here to Get Search Results !

শারীরিক শিক্ষা কাকে বলে ও বিভিন্ন শিক্ষবিদদের উক্তি

হাই বন্ধুরা আমার এই পোস্টের শারীরিক শিক্ষা কাকে বলে ও বিভিন্ন শিক্ষবিদদের উক্তি নিয়ে জানার চেষ্টা কবর।

শারীরিক শিক্ষা : শারীরিক শিক্ষা কাকে বলে?

শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বলতে বা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে প্রথমেই শিক্ষা সম্পর্কে জানা প্রয়ােজন। শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষা শব্দটির ব্যাখ্যা প্রদান করলে শারীরিক শিক্ষা কী তা বােঝা সহজ হবে। শিক্ষা সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি নানাভাবে ব্যাখ্যা প্রদান করেছেন যা বিভিন্ন অবস্থার সাথে সংশ্লিষ্ট। শিক্ষা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, ব্যক্তির শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে। শিক্ষা ব্যক্তিজীবনের কোনাে একটি নির্দিষ্ট সময়েই ঘটে না, শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত। শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা অর্জিত হয় পরিবারে, সমাজে, খেলার মাঠে এবং সর্বত্র।

শিক্ষা সম্পর্কে কয়েকটি প্রাসঙ্গিক সংজ্ঞা 

শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আত্মিক সৌন্দর্য ও উৎকর্ষ সাধন করে। (Education helps in the body and soul of the pupil all the beauty and all the perfection he is capable of) Plato. শিক্ষা হলাে সুস্থ শরীরে সুস্থ মন তৈরি (Education is the creation of sound mind in a sound body)। শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধনই হলাে শিক্ষা ।

শারীরিক শিক্ষা ও শিক্ষার সম্পর্ক সম্বন্ধে সি. এ. বুচার (C.A. Bucher) বলেছেন-“শারীরিক শিক্ষা, শিক্ষার সাথে ওতপ্রােতভাবে জড়িত। শারীরিক শিক্ষা হলাে সুনির্দিষ্ট শারীরিক কাজকর্মের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে পৌঁছানাের চেষ্টা।” এ উক্তি থেকে বােঝা যায় শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক। 

ডি.কে. ম্যাথিউস বলেছেন- শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। 

হপ মিথ ও ক্লিফটন বলেছেন- বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। 

জে. বি. ন্যাশ বলেছেন- “শারীরিক শিক্ষা গােটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে।” 

উল্লিখিত উক্তিগুলাে বিশ্লেষণ করলে দেখা যায় শারীরিক শিক্ষার মূলকথা হলাে- দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে অঙ্গ-প্রত্যঙ্গের সুষম উন্নয়ন, মানসিক বিকাশ সাধন, সামাজিক গুণাবলি অর্জন ও খেলাধুলার মাধ্যমে চিত্তবিনােদন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.