মহরমের ১০ তারিখ লিরিক । Mohoromar 10 tarik lyrics
মহরমের ১০ তারিখ
মহরমের ১০ তারিখ কি ঘটাইলেন রাব্বানা,
কলিজা ফাটিয়া যায়রে বলিতে তার ঘটনা।
হাসান মরলাে জহরেতে হােসেন শহীদ কারবালায়,
জয়নাল আবেদীন বন্দী রইল এজিদের ঐ জেল খানায়।
কোথায় রইলেন মা জননী জান্নাত বাসী ফাতেমায়।
তােমার পুত্র যায়গাে রণে এসে একটু দেখনা। ফাতেমা কান্দিয়া বলেন আমার হৃদয় ফেটে যায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মাের কলিজায়।
আল্লাহ বলেন ওহে জিব্রাইল বাতাস কর ফাতিমার গায়।
পুত্রের শােকে জলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয়,
জয়নাল আবেদীন কেন্দে বলেন আমার কোন অপরাধ নাই।
তােমার হােসেন যায়গাে রণে কারবালাতে পানি নাই।
আহারে দুল দুলি মােরে এসে একটু বলনা। তােমার পৃষ্ঠে ইমাম হােসেন কোথায় গেছে আস না।
কেন্দে বলেন জয়নাল আবেদীন আমি ঘরে রইব না।
পানির পিপাসায় মরছে বংশ আমার প্রাণে সহেনা। রক্তে মাখা জামা পাগড়ী হাসান হােসেনের শহিদে, আউলা কেষে পাগল বেশে দৌড় দিয়া যায় ময়দানে।
আল্লাহর আরশ ধরে কাদবেন মা ফাতিমা।
হাসান হােসেনের বিচার চাইগাে নইলে আরশ ছাড়বাে না।
দয়াল নবী কেন্দে বলেন বিচার দিওনা আরশে।। হাসান হােসেনের বিনিময়ে মাফ কর উম্মতরে। ঐ

