হাই বন্ধুরা , এই পোস্টের মাধ্যমে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, প্রাণিজগতের বিভিন্নতা, প্রাণিজগতের বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ নিয়ে জানান চেষ্টা করব।
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস কি । প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস এর কারন ।
![]() |
| প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস কি । প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস এর কারন |
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ANIMAL DIVERSITY & CLASSIFICATION
পৃথিবীতে জীবের বৈচিত্র্যতা রয়েছে। এর জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বত্রই প্রাণীর অস্তিত্ব লক্ষ করা যায়। প্রাণীগুলাের মধ্যে কোনােটি এতােই ছােট যে এদের খালি চোখে দেখা যায় না, আবার কোনােটি আকারে বড় তাই খালি চোখে দেখা যায়। এদের মধ্যে কোনােটি মানুষের জন্য উপকারি, কোনােটি ক্ষতিকর। এদের স্বভাব, বৈচিত্র্য, আবাস স্থলের ভিন্নতা ও দলগতভাবে এদের বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। তাই প্রাণিদের শ্রেণিবিন্যাস সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান থাকা অতীব প্রয়ােজনীয়। এ ইউনিটে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নিয়ে আলােচনা করা হবে।প্রাণিজগতের বিভিন্নতা
বৈচিত্যময় এ পৃথিবীতে বাস করে নানা ধরনের অসংখ্য প্রাণী। এমনকি মরূভূমি, অরণ্য, বরফে আচ্ছাদিত পর্বতমালা, সমুদ্রের বিশাল জলরাশি সর্বত্রই এদের বিচরণ। পরিবেশের বিভিন্নতার জন্য পৃথিবীর এ সকল প্রাণী ভিন্ন ভিন্ন ভাবে অভিযােজিত হয়েছে। জীববিজ্ঞানিগণ এখন পর্যন্ত ১.৩ মিলিয়ন প্রাণীর বর্ণনা করেছেন। কোনােটি আকারে অনেক বড়, কোনােটি এতােই ছােট যে খালি চোখে দেখা যায় না। প্রাণীদের এ বৈচিত্র্য রয়েছে এদের বাহ্যিক গঠনে, স্বভাবে, জীবন ধারণে ও আচরণে।প্রাণিজগতের বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য (Animal diversity)
প্রাণী বৈচিত্র্য কাকে বলে?
বৈচিত্র্যময় এ পৃথিবীতে বিরাজমান সকল প্রাণীর মধ্যে। যে জিনগত, বাস্তুসংস্থানগত ও প্রজাতিগত বিভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বলে।
প্রাণী বৈচিত্র্য কত প্রকার ও কি কি?
প্রকৃতিতে তিন ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায়। যথা
১। জিনগত বৈচিত্র্য (Genetic diversity)-
একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে জিনগত পার্থক্যের কারণে যে বৈচিত্র্যের সৃষ্টি হয় তাকে জিনগত বৈচিত্র্য বলে।
এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে ঘটে তাই একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও বলে। যেমন- মানব প্রজাতির বিভিন্ন রেস এর মধ্যে নাক ও কানের গঠনগত পার্থক্য, একই পিতা-মাতার সন্তানের মধ্যে পার্থক্য। আবার মানুষ (Homo sapiens) একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন স্থানে মঙ্গোলয়েড, ককেশয়েত, নিগ্রয়েড ইত্যাদি রেস দেখা যায় এবং এদের দেহের গঠন, গায়ের রং, চুলের রং ও আকৃতি ইত্যাদিতে অনেক পার্থক্য দেখা যায়।
২। প্রজাতিগত বৈচিত্র্য (Species diversity)-
ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে।
এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই গণভুক্ত প্রজাতিগুলাের মধ্যে ঘটে তাই একে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও বলে। একই গনভুক্ত প্রজাতির মধ্যে ক্রোমােসােম সংখ্যা ও আঙ্গিক গঠনে যথেষ্ট পার্থক্য দেখা যায়। যেমন- রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris) ও সিংহ (Panthera leo) একই গণভুক্ত হওয়া সত্ত্বেও ক্রোমােসােম সংখ্যা ও জিনের বিন্যাস ভিন্ন। হওয়ার ফলে এদের বৈশিষ্ট্যগুলাের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বিরাজ করে।
৩। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem diversity)-
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে জীবজগতের মিথস্ক্রিয়ায় ভিন্ন ভিন্ন পরিবেশিয় একক বা বায়ােম সৃষ্টি হয়। যেমন- তুন্দ্রা বায়ােম, মরা বায়ােম, তৃণ ভূমি বায়ােম ইত্যাদি। বিভিন্ন বায়ােমে বসবাসকারি জীবের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন- বন, তৃণভূমি, জলাভূমি, হ্রদ, নদী, পাহাড়, সাগর, মরুভূমি প্রভৃতি বাস্তুতন্ত্রে গড়ে উঠে নিজস্ব বৈশিষ্ট্য সমৃদ্ধ বিভিন্ন জীব সম্প্রদায়।
প্রাণী বৈচিত্র্য সারসংক্ষেপ
পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রাণীর মধ্যে বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে। এমনকি একই প্রজাতির প্রাণীদের মধ্যেও অভিযােজনজনিত বৈচিত্র্য পরিলক্ষিত হয়। প্রকৃতিতে তিন ধরনের প্রাণী বৈচিত্র্য লক্ষ করা যায়। যথা- ১. জিনগত ২, প্রজাতিগত ও ৩. বাস্তুতান্ত্রিক। বিশ্ব পরিমণ্ডলে প্রাণিজগতের বৈচিত্র্য বা ভিন্নতার গুরুত্ব অপরিসীম।
প্রাণী বৈচিত্র্য এর বহু নির্বাচনি প্রশ্ন
১। প্রকৃতিতে কত ধরনের প্রাণী বৈচিত্র্য পরিলক্ষিত হয়?
ক.২
খ. ৩
গ. ৪
ঘ.৫
২। নিচেরগুলাে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ
i. জিনগত বৈচিত্র্য ii.
আকৃতিগত বৈচিত্র্য
iii. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৩।
৩. বিভিন্ন প্রকার আমের মধ্যে স্বাদ, বর্ণ, আকার ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। একই প্রজাতির হওয়া সত্ত্বেও আমগুলাের ভিন্নতার কারণ কী?
ক. জিনগত বৈচিত্র্যতা
খ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা
গ. প্রজাতিগত বৈচিত্র্যতা
ঘ. আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যতা


