Type Here to Get Search Results !

খেলা বা ক্রীড়াভেদে শারীরিক সক্ষমতা অর্জনে ব্যায়াম গুলো কি কি?

খেলা বা ক্রীড়াভেদে শারীরিক সক্ষমতা অর্জনে ব্যায়াম 

ক্রীড়াভেদে ব্যায়ামের ভিন্নতা রয়েছে। সব খেলার জন্য একই ধরনের ব্যায়ামের প্রয়ােজন হয় না। কোনাে খেলায় হাতের শক্তির যেমন প্রয়ােজন তেমনি কোনাে খেলায় পায়ের শক্তির বেশি প্রয়ােজন হয়। সংশ্লিষ্ট খেলার সাথে প্রয়ােজনীয় ব্যায়াম করা হলে ঐ খেলায় ভালাে ফল আশা করা যায়। যেমন

খেলা বা ক্রীড়াভেদে শারীরিক সক্ষমতা অর্জনে ব্যায়াম কি কি?

ফুটবল 

ফুটবল খেলায় সবচেয়ে বেশি প্রয়ােজন হয় শক্তি, দম ও ক্ষিপ্রতা। সুতরাং যারা ফুটবল খেলবে তাদেরকে শক্তি ও দম বাড়ানাের ব্যায়াম বেশি করে করতে হবে। 

সাঁতার : 

যারা সাঁতারু তাদের হাত, পা-এর শক্তি ও দম বাড়ানাের ব্যায়াম বেশি করে করতে হবে। বাস্কেটবল : যে সমস্ত শিক্ষার্থী বা খেলােয়াড় বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে দম, ক্ষিপ্রতা ও পায়ের শক্তি বাড়ানাের ব্যায়ামের উপর জোর দিতে হবে। 

ভলিবল 

ভলিবল খেলােয়াড়দের হাতের শক্তি একটু ভালাে হলে ম্যাশ করতে সুবিধে হয়। সেজন্য হাতের শক্তি বাড়ানাের ব্যায়াম করা উচিত। 

হ্যান্ডবল 

হ্যান্ডবল খেলােয়াড়দের হাত, পা ও ক্ষিপ্রতার বেশি প্রয়ােজন হয়। সেজন্য হাত ও পায়ের শক্তিবৃদ্ধির ব্যায়াম এবং ক্ষিপ্রতা বাড়ানাের ব্যায়াম করা প্রয়ােজন। 

কাবাডি

 কাবাডি খেলাকে আমরা বলি শক্তির খেলা। শুধু শক্তি হলেই কোনাে খেলায় ভালাে করা যায় না। কাবাডি খেলায় হাতের শক্তি ও ক্ষিপ্রতার বেশি প্রয়ােজন। বয়সানুযায়ী কোন খেলায় কী ধরনের শারীরিক সক্ষমতা প্রয়ােজন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.