উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপ কারণ, উচ্চ রক্তচাপ লক্ষণ, উচ্চ রক্তচাপ চিকিৎসা, উচ্চ রক্তচাপে ব্যবহৃত বিভিন্ন ঔষধসমূহ, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থার, ওষধ বাদে উচ্চ রক্ত চাপ নিয়ন্তনের উপায় নিয়ে জানব।
![]() |
| উচ্চ রক্তচাপ কি, কারণ, লক্ষণ,চিকিৎসা, ব্যবহৃত বিভিন্ন ঔষধসমূহ, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থার, ওষধ বাদে উচ্চ রক্ত চাপ নিয়ন্তনের উপায়। |
(High Blood Pressure Hypertension) উচ্চ রক্তচাপ
সাধারণতঃ
২০ হইতে ৬০ বৎসর বয়স্ক লােকেরা উচ্চরক্তচাপে ভুগিতে থাকে। স্ত্রী-পুরুষ সকলে এই রােগে আক্রান্ত হইয়া থাকে। বৃদ্ধ বয়সেও এই রােগে আক্রান্ত হইতে দেখা যায়।
বেশী স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী লােকের মধ্যে উচ্চ রক্তচাপ অধিক পরিমাণে দেখা যায়। আমাদের ধারণা কোন ব্যক্তির শরীরে রক্ত বেশী থাকিলে তাহার রক্তচাপ অধিক হইবে। কিন্তু সবক্ষেত্রে উহা ঠিক নহে। একজন স্বাস্থ্যহীন বা রক্তহীন ব্যক্তিরও উচ্চরক্তচাপ লােগ থাকিতে পারে। অনেক সময় এই রােগ পিতৃ-মাতৃকুলের কাহারও ছিল অনেক ইতিহাস জানা যায়।
একজন সুস্থ লােকের রক্তের চাপ সিস্টোলিক (Systolic) ১১০ হইতে ১৪০ (মিলিমিটার) এবং ডায়াসটোলিক (Diastolic) ৭০ হইতে ৯০ (মিলিমিটার)। সােজা কথায়, মানুষের স্বাভাবিক রক্তের চাপ = ৯০+ বয়স। যদি কাহারাে বয়স ৪৫ হয়, তাহা হইলে তাহার স্বাভাবিক প্রেসার হইবে ৯০+৪৫ =১৩৫। ইহা হইল সিষ্টোলিক প্রেসার। ডায়াস্টোলিক চাপ হইবে উহার চেয়ে ৪০/৫০ কম। ইহার উপরে রক্তের চাপ বাড়িলে উহাকে, উচ্চ রক্তচাপ ধরা হয়। বয়সের সঙ্গে সঙ্গে B. P. (Blood Pressure)ও বাড়িতে থাকে। উত্তেজনা হইলে সিস্টোলিক প্রেসার বাড়ে, কিন্তু। ডায়াস্টোলিক প্রেসার তত বাড়ে না।
ব্লাড প্রেসার দুই প্রকারঃ
১। এসেনসিয়াল হাইপারটেনশন (Essential Hypertension)
২। সেকেণ্ডারী হাইপারটেশন (Secondary Hypertension)
১। Essential Hypertension (কারণ অজানা উচ্চচাপ)ঃ
উর্ধ্ব বয়স্ক লােকেরা এই রােগে বেশী আক্রান্ত হয়। স্ত্রী-পুরুষ সমানভাবে এই রােগে আক্রান্ত হয়। সকল প্রকার রক্তচাপের মধ্যে এই প্রকারের রক্তচাপ শতকরা ৮০ ভাগ। উর্ধ্ব বয়স্ক লােকদের মধ্যে শতকরা ২০ ভাগ এই রােগে মারা যায়।
উচ্চ রক্তচাপ লক্ষণ
১। মাথা ব্যথা হয় এবং চাপ ধরিয়া থাকে।
২। মাথার পিছনে ঘাড়ের রগ টানিয়া ধরে এবং ঘাড়ে ব্যথা হয়
৩। মাথা ঘুরে এবং পড়িয়া যাইবার সম্ভাবনা থকে।
৪। শরীরে অনিদ্রা, ক্লান্তি ও অবসাদ নামিয়া আসে।
৫। বেশী চাপ বাড়িলে রােগী অজ্ঞান হয় এবং অঙ্গহানি ঘটে।
Essential Hypertension (এসেনসিয়াল হাইপারটেশন) দুই প্রকার।
যথা
ক) Essential Benign (অমারাত্মক) Hypertension (এসেনসিয়াল বিনাইন হাইপারটেনশন)।
খ) Essential Malignant (মারাত্মক) Hypertension (এসেনসিয়াল মেলিগন্যান্ট হাইপারটেনশন)।
ক) Essential Benin H ertension (অমারাত্মক-কারণ অজানা। উচ্চ চাপ)ঃ
এই রােগে ভােগা এমন কতকগুলি রােগী আছে যাহারা রক্তচাপ থাকা সত্ত্বেও কোন কষ্ট অনুভব করে না। আবার, এমন কতকগুলি রােগী আছে যাহাদের নিম্নোক্ত লক্ষণ প্রকাশ পায়।
১ ঘনঘন মাথা ব্যথা ও মাথা ঘােরা থাকে।
২। সামান্য পরিশ্রমে বুক ধড়পড় করে ও শ্বাস দ্রুত চলে।
৩। সকালে বমির ভাব হইতে পারে।। ৪। সকালে আধকপাল মাথা ব্যথা থাকে এবং উহা সারাদিন চলিতে থাকে।
৫। ইহাতে রক্তচাপ বেশী উর্ধ্বগামী হয়।
হৃৎপিণ্ডের ব্যাঘাতের জন্য শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা কমিয়া গেলে রােগী। অল্পতেই হাপাইয়া যায়। হাই ব্লাড প্রেসারে রােগী ভুগিতে ভুগিতে হঠাৎ একবার মস্তিষ্কে রক্তক্ষণের জন্য প্যারালাইসিস হয়। ইহা কোন একটি অঙ্গ বা সমস্ত শরীরে হইতে পারে। অল্প রক্তক্ষরণের জন্য মুখের এক ধার বা হাত বা এক পা অথবা শরীরের অধাংশ অকেজো হইতে পারে। রক্তক্ষরণ বন্ধ না হইলে সমস্ত দেহে। প্যারালাইসিস হয় বা অল্প সময়ে রােগী মারা যায়। ইহাকে সন্ন্যাস বা এপােপ্লেক্সি বলে।
খ) Essential Malignant Hypertension (মারাত্মক-কারণ। অজানা উচ্চ চাপ)ঃ
এই রােগে আক্রান্ত অবস্থায় দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা না চলিলে রােগীর অল্পদিনের মধ্যে প্রাণাশঙ্কা দেখা দেয়। সাধারণতঃ ২০ হইতে ৪০ বছরের। মধ্যে এই রােগে আক্রান্ত হয়। এই রােগে রক্ত নষ্ট হয় এবং ডায়াসটোলিক প্রেসারই ১০০ হইতে ১৬০ হয় বা ১৬০ পর্যন্ত হয়।
*চিকিৎসকের বিনা পরামর্শে উচ্চ রক্তচাপের ঔষধ খাবেন না। ইহাতে আপনার বিপদ ঘটিতে পারে। আবার চিকিৎসকের বিনা পরামর্শে ঔষধ খাওয়া বন্ধ করিবেন না। -ইহাতেও বিপদ ঘটিতে পারে।
চিকিৎসা
১। রােগীর শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়ােজন।
২। সকল সময় রােগীর মানসিক শান্তি বজায় রাখা উচিত। কেননা, উত্তেজিত। হইলে রক্তের চাপ বাড়ে।
৩। কোনক্রমেই রােগীকে রাগান্বিত করা উচিত নয়।
৪। সময়মত ঘুমানাের অভ্যাস গড়িয়া তুলিতে হইবে।
৫। অতিরিক্ত শােক, দুঃখ, আঘাত প্রভৃতি যেন মনে না লাগে সে দিকে খেয়াল রাখিতে হইবে।
৬| যাহাদের শরীরের ওজন বেশী তাহাদের ওজন কমানাে উচিত।
৭। স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য খুব কম খাইতে হইবে।
৮। রক্তের উচ্চচাপ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের নিকট হইতে ঔষধ লইয়া চাপ কমাইতে হইবে।
নিম্নে উচ্চ রক্ত চাপের জন্য অনেকগুলি ঔষধের নাম উল্লেখ করা হইল। রােগ এবং রােগীর অবস্থা অনুসারে রেজিষ্টার্ড চিকিৎসক যে ঔষধ খাইতে বলিবেন কেবল তাহাই ব্যবহার করিতে হইবে।
উচ্চ রক্তচাপে ব্যবহৃত বিভিন্ন ঔষধসমূহ
১। যাহাদের রক্তের চাপ খুব বেশী নয় সে ক্ষেত্রে বা Essential HDertension-এ Popaunolol (প্রােপানােনল) যুক্ত ঔষধঃ
Tab. Inderal (ইনডিরাল) 40/80 mg. বা, Tab. Adlock (এ্যাডলক) 40/80 mg. বা, Tab. Propanol (প্রােপানল) 40/80 mg. বা, Tab. Carditab (কার্ডিট্যাব) 40 mg. বা, Tab. Cardinol (কার্ডিনল) 40 mg. বা, Tab. Presoral (1910USET 40 mg. 71, Tab. Propanolol (প্রােপানােলােল) 40/80 mg. বা, Tab. G-Propanolol (জি-প্রােপানােলােলা) 40 mg. 71, Tab. Betabex (COCTE) 40 mg. 71, Tab. Betalock (বেটালক) 40 mg.
মাত্রাঃ
প্রাথমিক পর্যায়ে B. P. অল্প থাকিলে 40 mg. বড়ি ১টি করিয়া দিনে ১/২ বার। এই মাত্রায় কোন পরিবর্তন দেখা না গেলে 40 mg. করিয়া দিনে ২ বার। ৭ দিন পর রােগী সাড়া (response) অনুসারে মাত্রা আরও কমান বা বাড়ান। যাইতে পারে।
উচ্চ মাত্রাঃ
160 7300 mg, বিভক্ত মাত্রায় প্রত্যহ সেব্য।
নিম্নোক্তক্ষেত্রে উপরের ঔষধ ব্যবহার নিষেধ
১। হার্ট ফেইলিউরে
২) ব্রঙ্কোপ্যাজম থাকিলে
৩) দীর্ঘদিন উপবাস থাকিলে ।
৪) বহুমূত্ৰ থাকিলে
৫) দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রী হার্ট ব্লকে ইত্যাদি৷
২। মানসিক অস্থিরতা কমানাের জন্য উপরের ঔষধের সহিত Diazepam (ডায়াজিপাম) যুক্ত যে কোন এক পদ ব্যবহার করা যাইতে পারেঃ।
Tab. Fizepam (PRISONTT) 5 mg. বা Tab. Orinil cuisida) 5 mg. বা Tab. Sudex (2665) 5 mg. বা Tab. Sedat (PICLT) 5 mg. বা Tab. Tranquil ট্রানকুইল) 5 mg. বা, Tab. Valin (ভেলিন) 5 mg বা Tab. Sedil (সেডিল) 5 mg. বা, Tab. Unipam (ইউনিপাম) 5 mg
মাত্রাঃ ১ বড়ি করিয়া দিনে ২ বার অথবা শুধু রাত্রে ১ বড়ি অথবা চিকিৎসকেন নির্দেশানুসারে সেব্য।
৩। মেনােপজাল সিনড্রম অবস্থায় রক্তচাপ বেশী হইলে উপরে ১নং ঔষধের সহিত ৪০ বছর বা তদুর্ধ মেয়েদের জন্যঃ
Tab. Mix0zen (মিক্সোজেন)। মাত্রাঃ১ বড়ি করিয়া দিনে ২ বার সেব্য।
৪। রক্তের চাপ মদু, মধ্যম বা মারাত্মক আকারে বাড়িলে নিম্নোক্ত Methyldopa (মিথাইলডােপা) যুক্ত ঔষধ দেওয়া যায়ঃ
Tab. Aldomet (TEICOTOVO) 250 mg. 1, Tab. Aldopa (এলডােপা) 250 mg. বা, Tab. Dopamet. (ডােপামেট) 250 mg. বা, Tab. Dopegyt. (ডােপিজিট) 250 mg. বা, Cap. Dopamin. (ডােপামিন) 250 mg. 71, Tab. Dopapress (CGT91277) 250 mg. T, Tab. Dopacut (ডােপাকাট) 250 mg. বা, Tab. Fidopa (ফাইডােপা) 250 mg, বা, Tab. Alphatensin (এলফাটেনসিন) 250 mg. বা, Tab. Sembrina (সেমব্রিনা)। 250 mg. বা, Tab. Hypamet (হাইপামেট) 250 mg.
মাত্রাঃ
পূর্ণ বয়স্কদের ১বড়ি করিয়া দিনে ২/৩ বার ২দিন। রােগীর রক্তের চাপ। অনুসারে ধীরে ধীরে মাত্রা বাড়ান যাইতে পারে। তবে মারাত্মক অবস্থায় অত্যধিক হইলে 500 mg, করিয়া দিনে ২/৩ বার দেওয়া যাইতে পারে। তবে এমন পর্যায়ে চিকিৎসকের পরামর্শ প্রয়ােজন।
নিমােক্ত ক্ষেত্রে উপরের ঔষধ সেবন নিষেধ।
* হেমােলাইটিক রক্তশূন্যতায় এই ঔষধ সেবন নিষেধ।
* লিভারের অসুখেও সেবন নিষেধ।
* গর্ভবতী মহিলা বা নার্সিং মা’র সেবন নিষেধ।
৫। যাহাদের রক্তের চাপ বৃদ্ধি উপরের ঔষধে সাড়া দেয় না সেক্ষেত্রে নিম্নোক্ত Acebutolol (এসিবিউটোলল) যুক্ত ঔষধ দেওয়া যায়ঃ
Cap. Sectral (সেকট্রাল) 100/200 mg.
মাত্রাঃ
100/200 mg. এর ১টি ক্যাপসুল দিন ২ বার। ১ সপ্তাহের মধ্যে কোন পরিবর্তন দেখা না গেলে 400 mg. করিয়া দিনে ২ বার।
৬। উচ্চ রক্তচাপে নিম্নোক্ত Atenolol (এটিনােলােল) যুক্ত ঔষধও ব্যবহার করা যায়ঃ
Tab. Tenormin (টেনােরমিন) 50/100 mg. বা, Tenoloc (টেনােলক) 50/100 mg. বা, Atenol (এটিনােল) 50 mg, বা, Tab. Cardipro (কার্ডিপ্রাে) 50/100 mg. বা, Tab. Tenol (টেনােল) 50 mg. বা, এই জাতীয় যে কোন ঔষধ।
50 mg/100 mg. দিনে ১ বার।
এই ঔষধ একাই কিম্বা এই ঔষধের সঙ্গে diuretic ঔষধ অথবা অন্য Hypertensive ঔষধ ব্যবহার করা যাইতে পারে।
91 Essenitial Hypertension Paco Gall fiato Pindolol (পিনডােলােল) যুক্ত ঔষধ ব্যবহার করা যায়ঃ
Tab. Visken (for coa) 5 mg. মাত্রাঃ সাধারণতঃ 5mg. ১বড়ি করিয়া দিনে ২/৩ বার অথবা ১৫ mg. মাত্রা দিনে ১ বার। রােগীর সাড়া অনুসারে এক সপ্তাহ পর ঔষধের মাত্রা বাড়ান যাইতে পারে। প্রয়ােজনে 45 mg. অর্থাৎ 15 mg. করিয়া দিনে ২/৩ বার।।
৮। সকল প্রকার উচ্চ রক্তচাপের জন্য নিম্নোক্ত Praz0sin Hydrochloride (প্রাজোসিন হাইড্রোক্লোরিড) যুক্ত ঔষধ ব্যবহার করা যায়ঃ
Tab. Minipress( মিনিপ্রেস) 1/2 mg. মাত্রাঃ প্রথম দিন সন্ধ্যায় বড়ি (0.5 mg)। তারপর ২ বড়ি করিয়া দিনে ২/৩ বার ৩-৭ দিন। তারপর 1 mg. করিয়া দিনে ২/৩ বার ৩-৭ দিন। প্রয়ােজন অনুসারে ধীরে ধীরে মাত্রা বাড়ান যাইতে পারে। | উদ্ধ মাত্রা 20 mg. বিভক্ত মাত্রায়। এ ব্যাপারে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ
লওয়া উচিত।
৯। উচ্চ রক্তচাপে নিম্নোক্ত Nadolol (ন্যাডােলােল) যুক্ত ঔষধও দেওয়া যাইতে পারেঃ
Tab. Corgard (করগার্ড) 40/80 mg. মাত্রাঃ 40/80 mg. দিনে ১ বার। আশানুরূপ সাড়া পাওয়া না গেলে ১ সপ্তাহের ফাঁকে পরে মাত্রা বাড়ান যাইতে পারে। অধিকাংশ রােগীর ক্ষেত্রে দিনে 240 mg. বিভক্ত মাত্রায় বা তাহার নীচেও ভাল ফল পাওয়া যায়।।
১০৷ সকল প্রকার উচ্চ রক্তচাপে নিম্নোক্ত Oxeprenolol (অক্সিপ্রিনােলােল) ঔষধ ব্যবহার করা যায়ঃ
Tab. Trasicor (ট্রোসিকর) 40/80 mg. মাত্রাঃ 40/80 mg. মাত্রা দিনে ২ বার। ধীরে ধীরে মাত্রা 80/320 mg. তে বাড়ান যাইতে পারে। আবার ধীরে ধীরে মাত্রা কমাইয়া Maintenance dose. এ আনিতে হইবে।
ইহার সঙ্গে diuretic ঔষধও ব্যবহার করা যাইতে পারে। Pulse rate মিনিটে ৫০-এর নীচে আসিলে এই ঔষধ বন্ধ রাখিতে হইবে। এই ঔষধ সাবধানে ব্যবহার করিতে হইবে।
১১। সকল প্রকার উচ্চ রক্তচাপে নিম্নোক্ত Guanethidine (গুয়েনিথিডাইন)। ঔষধ ব্যবহার করা যায়ঃ
Tab. Ismelin (ইসমেলিন) 10 mg. | মাত্রাঃ মৃদু ও মধ্যম ধরণের রক্তচাপে ভিন্ন মাত্রায় দিনে 20mg. প্রয়ােজনানুসারে ১ বড়ি করিয়া দিনে ৩ বার দেওয়া যাইতে পারে। | মারাত্মক রক্তচাপে 40 mg. বা তাহার কম। দিনে 100 mg. মাঝে মধ্যে। প্রয়ােজন হইতে পারে। তবে এক্ষেত্রে রেজিষ্টার্ড চিকিৎসকের নির্দেশ প্রয়ােজন।
১২) Nifedipine (নাইফিডিপাইন) যুক্ত ঔষধও সকল প্রকার উচ্চ রক্ত চাপে দেওয়া যায়ঃ
Tab. Adalat (এডালাট) 10 mg. বা, Tab. Nifecard (নাইফিকার্ড) 10 mg. 71, Tab. Nisine ( pal) 10 mg. 71, Tab. Nidipine (forutora) 10 mg. অথবা, Nifedipine (নাইফিডিপিন) Retard (রিটার্ড) 20 mg.
মাত্রাঃ
20 mg. (২ বড়ি) দিনে ২ বার বা ১ বড়ি করিয়া দিনে ৩ বার। অথবা বড়ি করিয়া দিনে ২ বার। এই ঔষধে এককভাবে বেশ কিছুদিন চিকিৎসা চালান যাইতে পারে।।
১৩। সকল প্রকার উচ্চ রক্তচাপে নিম্নোক্ত Labetalol Hydrochloride (ল্যাবিটালােল হাইড্রোক্লোরাইড) ঔষধও ব্যবহার করা হয়ঃ
Tab. Trandate Act) 100mg. মাত্রাঃ ১ বড়ি করিয়া দিনে ৩ বার। এই ঔষধের সঙ্গে Diuretic ঔষধ ব্যবহার করা যায়। প্রয়ােজনবােধে এই মাত্রা আরও বাড়ান যাইতে পারে। এই ঔষধের যথেষ্ট পার্শ্বক্রিয়া আছে।
১৪। HDetensive Crisis-এ Resepine (রিসারপিন) যুক্ত ঔষধঃ | Inj. Serpasil (সারপসিল) 1 mg. ইমারজেন্সী ক্ষেত্রে মাংসে ১ টি ইনজেকশন দিতে হইবে। ১৫৷ Penbutolol (পেনবিউটোলােল) যুক্ত ঔষধ দেওয়া যায়ঃ
" Cap. Betapressin (বেটাপ্রেসিন) 20/40mg.. মাত্রাঃ ১বড়ি করিয়া দিনে ২ বার। উপরে অনেকগুলি ঔষধের মােটামুটি নাম বলা হইল।।
অবসাদগ্রস্ত রােগী (Depression), পেপটিক আলচার ও আলচারেটিভ কোলাইটিজে আক্রান্ত রােগীর ইহা ব্যবহার নিষেধ।
১৬৷ Lisinopal (লাইসিনােপ্রিল) যুক্ত ঔষধ উচ্চ রক্তচাপে, কনজেসটিভ হার্ট ফেইলিউরে ব্যবহার করা যায়ঃ
_ Tab. Zestril (জেসট্রিল) 5/10/20 mg. ব্যবহারঃ অজ্ঞাত কারণে উচ্চ রক্তচাপ বা এসেনসিয়াল হাইপারটেনশন এবং মূত্রধমনীর অবরুদ্ধতাজনিত উচ্চ রক্তচাপ বা রেনােভাসকিউলার হাইপারটেনশন। রক্ত জমাটবদ্ধতাজনিত হৃৎপিণ্ডের ব্যর্থতা বা কনজেসটিভ হার্ট ফেইলিউরের ক্ষেত্রে। ডিজিটালিস ও মূত্রবর্ধকের সাথে।
মাত্রাঃ প্রারম্ভিক মাত্রা দৈনিক ৫ মিঃ গ্রাম দিনে ১ বার।
রােগের প্রচণ্ডতার উপর নির্ভর করিয়া ঔষধের মাত্রা কমান বা বাড়ান যাইতে পারে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এ ঔষধ ব্যবহারের কোন অভিজ্ঞতা নেই। মূত্রবর্ধক ঔষধগুলাে ‘জেসট্রিল’-এর উচ্চ রক্তচাপ বিরােধী ক্রিয়াকে বাড়িয়ে দেয়। -
যে ঔষধ সম্বন্ধে যাহার ভাল অভিজ্ঞতা নাই তাহার ব্যবহার না করাই উওম। সকল সময় রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করা এবং বন্ধ করা উচিত।
ভাইউরেটিকস (Diuretics)
* অনেক সময় শরীরের জলীয় অংশ বাহির করিয়া দিলে রক্তচাপ কমে বা ঐ ফল পাওয়া যায়, তবে ইহার সঙ্গে কোন একটি উচ্চ রক্তচাপের ঔষধ ব্যবহার করিতে হইবে।
১। Fusemide (ফ্রেসিমাইড) যুক্ত ঔষধঃ
Tab. Lasix (ল্যসিক্স) 40 mg. 71, Tab. Furalax (PSIGTS) 40 mg. 1, Tab. Trofurit UPUTST) 40 mg. 51, Tab. Fusid (PPURTU) 40 mg. 71, Tab. Frusix (SPYTE) 40 mg. বা, Tab. Renalix (রিনালিক্স) 40 mg. বা, Tab. Frusin (ফুসিন) । 40 mg. বা, Tab. Diurex (ডাইউরিক্স) 40 mg. বা, Tab. Laril (লেরিল) 20 mg. মাত্রাঃ ১ বড়ি সকালে নাস্তার পর সেব্য।
অথবা,
2.Mild Moderate Hypertension-4 Hydrochlorothiazide (হাইড্রোক্লোরােথিয়াজাইড) যুক্ত ঔষধ দেওয়া হয়ঃ
Tab. Diretic (ডাইরিটিক) 25 mg. বা, Tab. Dirupres (ডাইরুপ্রেস)। 25/50 mg. বা, Tab. Uridex (ইউরিডেক্স) 25 mg. বা, Tab. Moduretic (মাডিউরেটিক) 50 mg. • অথবা, Tab. Dyazide (ডায়াজাইড) (Hydrochlorothiazide25 mg. Triameterine (UCNTUCSA) 25 mg.). বা, Tab. Dirutens (ডাইরুটেন্স)।
মাত্রাঃ সকালে ১ বড়ি সেব্য।
অথবা,
3। নিম্নোক্ত ঔষধও Essential HDertension-এ ব্যবহার করা যায়। Spironolactone (ম্পাইরােনােল্যাকটোন) যুক্ত ঔষধ।
Tab. Pilactone (1761 PCOR) 25 mg, 71, Tab. Spiron (Tanga) 65 mg 71, Tab. Spirul (osta spoel) 25 mg. Tab. Verospiron (ভেরােস্পাইরন) 25 mg, মাত্রাঃ সকালে নাস্তার পর ১ বড়ি সেব্য।
অথবা,
৪। Chlorthalidone (ক্লোরথালিডন) যুক্ত ঔষধ ও H ertensionএ ব্যবহার করা যায়ঃ
Tab. Hygroton (হাইগ্রোটন) 25 mg, মাত্রাঃ বড়িদিনে১ বার।
৫৷ Bendrofluazide (বেনড্রোয়াজাইড) যুক্ত ঔষধ দেওয়া যায়ঃ
Tab. Neonaclex (নিওনেল্যাক্স) 2.5 mg. বা, Tab. FlunoX (ফুনক্স) 2.5 mg.
মাত্রাঃ ২/১ বড়ি সকালে নাস্তার পর সেব্য।।
৬ * রক্তহীনতার জন্যঃ
Sy. Dipiglobin (ডিপিগ্লোবিন) বা, Sy Glucoferron (গ্লুকোফেরন) বা, Sy. Fercoate (ফারকোনেট) বা, Sy. Ferglucon(ফারগ্লকোন) বা, Sy Ferofolin (ফেরােফলিন) বা, Sy. Ferona (ফেরােনা) বা, Sy. Feriton (ফেরিটন) বা, Sy. Feroben (ফেরােবিন) বা, Sy. Dyaferron (ডায়াফেরন)। মাত্রাঃ ২ চামচ করিয়া দিনে ৩ বার খাবার পর।।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থার
১। কারণঘটিত রােগের চিকিৎসা করিতে হইবে।।
২। ঔষধ ছাড়াই সাধারণভাবে Pressure কমাইতে গেলে Diet Control ও অন্যান্য বিধান পালনীয়। এক কথায় রােগীকে পরবর্তী সারা জীবন ২৪ ঘন্টার সকল কাজ অথাৎ খাওয়া-দাওয়া, চলাফেরা নিয়ম মাফিক করিতে হইবে।
৩। চর্বি জাতীয় জিনিস -মাখন, ঘি, চর্বিযুক্ত খাসীর মাংস বা গাে-মাংস খাওয়া চলিবে না, তবে তৈলাক্ত মাছ খাওয়া চলিবে।
৫। রাগ, মানসিক উত্তেজনা, চিন্তা প্রভৃতি কমাইতে হইবে।
৬। ফল, শাকসজি বেশী করিয়া খাওয়া ভাল।
৭। ওজন কমানাের জন্য স্বাভাবিক খাবারের অর্ধেক খাবার খাওয়া উচিত।
ওষধ বাদে উচ্চ রক্ত চাপ নিয়ন্তনের উপায়ঃ
রক্ত চাপ বেশী হইলেই যে ঔষধ খাইতে হইবে এই ধারণা আজকাল বিজ্ঞানীরা মানতে চাহেন না। অত্যন্ত সাবধানের সঙ্গে রক্তচাপ মাপিয়া উপযুক্ত ক্ষেত্রেই কেবল। ঔষধ দিতে হইবে। তাহা না হইলে রােগীর বিপত্তি ঘটিতে পারে। রক্তচাপের ওষত্ব খাইতে হইবে জীবনভর, ঔষধ ছাড়া যাইবে না। হঠাৎ ঔষধ খাওয়া বন্ধ করিলে অবস্থা বিপজ্জনক হইতে পারে। তাহাছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়াতাে আছেই। এক সময় রক্ত চাপের ঔষধ ছিল রিজারপিন, দীর্ঘকাল ব্যবহারে মানসিকতা, বিষন্নতা, হৃদ-ছন্দের বৈষম্য, অ্যানজাইনা, গ্লকোমা, এমনকি সঙ্গমে অক্ষমতা এইরূপ নজিরও আছে। এমন অনেক রক্ত চাপের ঔষধ আছে, যাহা দীর্ঘদিন ব্যবহারে হইতে পারে সানিক বাত, যকৃতের রােগ, বহুমূত্র ও হৃদযন্ত্রের রােগ। অথচ এগুলি একবার ধরিলে আর ছাড়াবার উপায় নাই।
বিকল্প উপায় চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি? বিজ্ঞানীরা বলিয়া থাকেন লবণ খাওয়া কমান, পৃথিবীর সবচেয়ে নামী-দামী মেডিকেল জানাল সেটেল্যান কয়েক বছর আগে এ সম্বন্ধে সম্পাদকীয় নিবন্ধ বাহির হইয়াছিল। রক্তচাপের ঔষধ যতই বাহির হইতেছে, চিকিৎসকরা লবণ খাওয়া কমানাের উপর ততই গুরুত্ব বেশী দিতেছেন। আমেরিকার সিনেসেটোয় মেয়াে ক্লিনিকে গবেষকরা উচ্চ রক্তচাপের রােগীদেরকে পাঁচ বছর কেবল লবণ, কম-ক্যালােরি খাবার দিয়ে দেখিয়েছেন যে মৃদু রক্তচাপের রােগীদের ক্ষেত্রে ০৮৫ শতাংশ এবং গুরুতর রক্তচাপ রােগীদের মধ্যে ০৫১ শতাংশের রক্তচাপ হইয়াছে সুস্থিত। এই গবেষকদের প্রধান ডাঃ জেমস হান্ট। ৪০০০ রক্তচাপ রােগীদের মধ্যে (বয়স ১৮-৫৯ বছর) এই পরীক্ষা করিয়াছেন। মৃদু রক্তচাপ রােগীদের দৈনিক লবণ খাওয়ানাে হইয়াছিল এক চামচেরও কম, ফলে ৮৫ শতাংশ রােগীদের ক্ষেত্রে এলাে সাফল্য। মধ্যম ধরনের গুরুতরি রক্তচাপ রােগীদেরও রক্তচাপ কমিল। ০:৫১ শতাংশ গুরুতর রক্তচাপ রােগী সুস্থ। অষ্ট্রেলিয়ার মেলবাের্ণের। গবেষকরাও মৃদু রক্তচাপ রােগীদের ক্ষেত্রে লবণ খাওয়া নিয়ন্ত্রণ করিয়া সুফল পাইয়াছিলেন।
রক্তচাপের অপর ঔষধটি হইল ব্যায়াম। আমেরিকার হুস্টনের বেলায়
কলেজের গবেষকরা পরীক্ষা করিয়াছেন যে ৮ সপ্তাহ অ্যারােবিক ব্যায়ামের ফলে সফল পেয়েছেন। ১১৫ জন রােগী হাটা, জগিং এবং সাইকেল চালানাের প্রােগ্রামে শরিক হইয়া দুই মাস পর রক্তচাপতাে কমিলই ওজনও কমিল। বার্মিংহামের আলবামা মেডিসিন স্কুলের অধ্যাপক হেরিয়েট ডাসটানের অভিমত হইল। রক্তচাপ রােগীদের ক্ষেত্রে ওজন কমানাে একটি গুরুত্বপুর্ণ বিষয়। অধিকাংশ রক্তচাপ রােগীদের ওজন থাকে বেশী। আদিম যুগেও রক্তচাপ হইয়াছে এমন শােনা। গেছে কদাচিৎ, কারণ স্থূলতা ছিল তখন বড়ই বিরল।
সম্প্রতি আরও দেখা গিয়াছে যে শরীর মন রিলাক্স’ করিলে রক্তচাপ কমে৷ বছর কয়েক আগে প্যারিসে একটি হৃদরােগ কংগ্রেসে গবেষকরা বলিয়াছেন তাহারা অন্যদের তুলনায় রক্তচাপ নিয়ন্ত্রণ করিতে পারিয়াছেন ভালভাবে। রক্তচাপ সুস্থির রাখিতে প্রয়ােজন মাঝারি কম-লবণ পথ্য, ব্যায়াম,দেহ মন রিলাক্স করা। এই তিনটি ধাপ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপুর্ণ। ইজিয়ানার মিশিগান শহরের ডাঃ সল রবিনসনের ভাষ্যঃ “আমরা উচ্চ রক্তচাপের ভয়ে ভীত হয়ে আছি। মধ্যবয়সী। লােকদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ হতে পারে মৃদু। ৭০ বছর বয়সের পর বরং এইটি একটি সুরক্ষাকারী ব্যবস্থা হয়ে দাঁড়ায়। এ বয়সে স্বাভাবিকভাবে সিষ্টেলিক চাপ বাড়ে (যখন হৃৎপিণ্ড পাম্প করিতে থাকে) তবে ডায়াস্টালিক চাপ (যখন হৃৎপিণ্ড বিশ্রাম নেয়) সাধারণতঃ থাকে স্থির। নাড়ীঘাতের এই প্রক্রিয়াকে ব্যাহত করা উচিৎ নয়।” ঔষধ খাইবেন বুঝিয়া সুঝিয়া৷ রক্তচাপের ঔষধগুলাে মারাত্মকও হইতে পারে। রক্তচাপের অধিকাংশ ঔষধে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া৷ সচরাচর প্রচলিত থিয়াজাইড গ্রুপের ঔষধ ও নানা ঔষধ বিপদমুক্ত নয়। তাছাড়া রক্তচাপের ঔষধ খাইতেছেন এমন রােগী যদি হঠাৎ ঔষধ খাওয়া বন্ধ করেন তাহা হইলে রক্তচাপ অনেক বাড়িয়া যাইতে পারে। হঠাৎ বাড়ার ফলে হইতে পারে “ষ্টোক’। ডাঃ রবিনসন রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাভাবিক উপায়ের প্রতি জোর দিয়াছেন বেশী৷ ছয় মাস অনুসরণ করিলে ইস্পিত ফল পাওয়া সম্ভব। লবণ খাওয়া কমাতে হইবে (দৈনিক চা চামচের তিনভাগের এক ভাগ বা চা চামচের অর্ধেক)। পথ্যে থাকিবে ক্যালােরী কম পটাশিয়াম সমৃদ্ধ। নিয়মিত ব্যায়াম প্রয়ােজন৷ অন্ততঃ দুই বেলা হাঁটা দরকার।
সুতরাং কম লবণযুক্ত খাদ্য, ওজন কমানাে, নিয়মিত ব্যায়াম করা, শরীর মন রিলাক্স করা রক্তচাপ কমাইবার প্রধান উপায়। এই গুলি করা ঔষধের চেয়ে শতগুণে নিরাপদ। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কখনই উচ্চ রক্তচাপ কমাইবার ঔষধ খাইতে নাই। [ বিঃ দ্রঃ প্রতিদিন সকালে খালি পেটে ১ কোয়া কাঁচা রসুন হৃদরােগের নিরাময়ের জন্য বিশেষ ফলপ্রসু।


