Type Here to Get Search Results !

বড় বড় বাংলা বাক্য কে ইংরেজি বাক্য এ পরিনত করার সহজ কৌশল

আজকে আমরা দেখব কিভাবে বড় বড় বাংলা বাক্য কে ইংরেজি বাক্য এ পরিনত করার সহজ কৌশল। বড় বড় বাংলা বাক্য কে ইংরেজি বাক্যে পরিনত করা একটু ঝামেলার কাজ। কিন্তু কিছু নিয়ম জানা থাকলে অতি সহজে বড় বড় বাংলা বাক্যকে ইংরেজিতে পরিনত করা যায়।

বড় বড় বাংলা বাক্য কে ইংরেজি বাক্য এ পরিনত করার সহজ কৌশল

    বাংলা বাক্য কে ইংরেজি বাক্যে পরিনত করার উদাহরণ: ১

    বাংলা বাক্য : “আমি গতকাল ইসহাকের সাথে নিউ মাকেটে একটি টি শার্ট কিনতে গিয়েছিলাম”।

    এই ধরনের বড় বড় বাক্য কে ইংরেজিতে বাক্য গঠন করা একটু ঝামেলা মনে হয় । কিন্তু কিছু নিয়ম মেনে অতি সহজেই এই বাক্য গুলো ইংরেজি বাক্যতে পরিনত করা যায়।



    যেমন: “আমি ....... গিয়েছিলাম” অংশটির ইংরেজি করতে পারি – i went ...... এবার বাংলা বাক্যের ক্রিয়া অর্থাৎ “গিয়েছিলাম” কে নিম্নলিখিত প্রশ্নগুলো ক্রমানুসারে করে প্রাপ্ত তথ্য গুলোর ইংরেজি “I went....” এর পর বসিয়ে দিলেই প্রদত্ত বাক্যটিই পেয়ে যাব।



    ১. কাকে গিয়েছিলাম = নাই
    ২. কি গিয়েছিলাম = নাই
    ৩. কি পরিমান গিয়েছিলাম = নাই
    ৪. কোথায় গিয়েছিলাম = নিউ মার্কেটে ( to New Market )
    ৫. কিভাবে গিয়েছিলাম = মিনার সাথে (with Ishak)
    ৬. কেন গিয়েছিলাম = একটি শার্ট কিনতে গিয়েছিলাম (to buy a T-shirt)
    ৭. কখন গিয়েছিলাম = গতকাল (yesterday)



    এখন ইংরেজি বাক্যটি তৈরি করলে আমার নিচের বাক্য টি পাব।

    I went to New Market with Ishak to buy a T-shirt yesterday.

    ব্যাখ্যা: একটি ইংরেজি বাক্যের Finite Verb এর বিভিন্ন শব্দ / শব্দসমষ্টির ক্রমবিন্যাস কি হবে , তা মূলত উপরিউক্ত প্রশ্নগুলো ক্রম থেকেই বুঝা যায়। কোন একটি প্রশ্নের উত্তর না পাওয়া গেলে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর খুজে ক্রমান্বয়ে পরপর বসিয়ে দিতে হবে। মনে রাখতে হবে,

    (ক) Verb এর object (অর্থাৎ Verb কে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে প্রাপ্ত উত্তর ) verb এর পরপর বসবে এবং
    (খ) সময় নিদের্শক শব্দ বা শব্দগুচ্ছ সাধারণত ইংরেজি বাক্যের শেষে বসবে।



    বাংলা বাক্য কে ইংরেজি বাক্যে পরিনত উদাহরন ২:

    বাংলা বাক্য : ”ইসহাক আমরা জন্মদিনে উপহার হিসেবে আমাকে একটি গল্পের বই কিনে দিয়েছে”

    এক্ষেত্রে Tense - এর জ্ঞান প্রয়োগ করে আমরা সহজেই উপরের বাক্যটির “ইসহাক ........ কিনে দিয়েছে” অংশটির ইংরেজি করতে পারি (“Ishak has bought.....”) ।

    এবার বাংলা বাক্যের ক্রিয়া ( অর্থাৎ ‘কিনে দিয়েছে’) – কে নিম্নলিখিত প্রশ্নগুলো ক্রমানুসারে করে প্রাপ্ত বাক্যটির র্ইংরেজি পেয়ে যাব।



    ১. কাকে কিনে ‍দিয়েছে = আমাকে (me)
    ২. কি কিনে দিয়েছে = একটি গল্পের বই ( a story book )
    3. কি পরিমান কিনে দিয়েছে = নাই
    ৪. কোথায় কিনে দিয়েছে = নাই
    ৫. কিভাবে কিনে দিয়েছে = নাই
    ৬. কেন কিনে দিয়েছে = উপহার হিসেবে (as a gift)
    7. কখন কিনে দিয়েছে = আমার জন্মদিনে (on my birthday)

    এখন ইংরেজি করে সাজালে ইংরেজি বাক্যটি হবে।

    Ishak has bought me a storybook as a gift on my birthday.



    বাংলা বাক্য কে ইংরেজি বাক্যে পরিনত উদাহরন: ৩

    বাংলা বাক্য : ”আমি প্রায় প্রতিদিন বিকালে আমার বন্ধদের সাথে কলেজ মাঠে ক্রিকেট খেলি”


    উপরের বাক্যটিকে Tense এর জ্ঞান প্রয়োগ করে অতি সহজে ইংরেজি বাক্যে পরিনত করেত পারি।

    ”আমি ....................................... খেলি” অংশটির ইংরেজি হল “I play .....................................”। এর পর নিম্নলিখিত প্রশ্ন প্রয়োগ করে উত্তর পরপর বসিয়ে দিলেই আমরা ইংরেজি বাক্য টি পেয়ে যাব।

    ১. কাকে খেলি = নাই
    ২. কি খেলি = ক্রিকেট (cricket)
    3.কি পরিমান খেলি = নাই
    ৪. কোথায় খেলি = কলেজ মাঠে ( in the college field )
    ৫. কিভাবে খেলি = আমার বন্ধুদের সাথে ( with my friends )
    ৬. কেন খেলি = নাই
    ৭. কখন খেলি = প্রায় প্রতিদিন বিকালে ( almost every afternoon )

    এখন ইংরেজি বাক্য তৈরি করলে বাক্য টি হবে।

    I play cricket in the college field with my friends almost every afternoon

    বাংলা বাক্য কে ইংরেজি বাক্যে পরিনত উদাহরণ ৪:


    বাংলা বাক্য : “কাজটি করার ব্যাপারে লোকটি আমাকে সাহায্য করেছেন” । 
    উপরের বাক্যটিতে ক্রিয়া (Verb) পদ হল সাহায্য করেছেন এবং ‍Subject হল লোকটি।

    ”লোকটি ......................... সাহায্য করেছেন” অংশটির ইংরেজি করতে পারি “The man has helped.............”।

    এবাব বাংলা বাক্য ক্রিয়া অর্থাৎ “সাহায্য করেছেন” কে নিম্নলিখিত প্রশ্নলিখিত প্রশ্নগুলো ক্রমানুসারে করে প্রাপ্ত তথ্যগুলোকে ইংরেজি “The man has helped .............” এর পর পর বসিয়ে দিলে ইংরেজি বাক্য টি পাওয়া যাবে।



    ১. কাকে সাহায্য করেছেন = আমাকে (me)
    2. কি সাহায্য করেছেন = নাই
    ৩. কি পরিমান সাহায্য করেছেন = নাই
    ৪. কোথায় বা কোন ক্ষেত্রে সাহায্য করেছেন = কাজটি করার ব্যাপারে ( in regard of doing the work )
    ৫. কিভাবে সাহায্য করেছেন = নাই
    ৬. কেন সাহায্য করেছেন = নাই
    ৭. কখন সাহায্য করেছেন = নাই

    এখন শব্দগুলো দ্বারা বাক্য টি সাজালে ইংরেজি বাক্য টি হবে।

    The man has helped me a lot in regard to doing the work.


    Note: কোন preposition (যেমন of, for, on, in, etc ) or prepositional phrase (example in regard of, because of, in spite of, etc ) এর পর ক্রিয়া এর সাথে “ing” Form or Geund Form হবে।

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.